সাভারে বেদেপাড়ায় র্যাব সদস্যরা ঘেরাও
সাভারের বেদে পাড়ায় শনিবার র্যাব সদস্যরা আসামী ধরতে গেলে প্রায় দু’শতাধিক বেদে তাদের ঘেরাও করে রাখে।
বেদেপাড়ার হানিফের অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা মিন্টু মোল্লা নামের সন্দেহভাজন এক আসামীকে ধরতে গেলে বেদে পাড়ার সদস্যরা হানিফের গ্রেপ্তার দাবি করে র্যাবকে ঘেরাও করে।
ঘেরাও মুক্ত হতে র্যাব সদস্যরা এক পর্যায়ে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় বেদে পাড়ায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
