নওগাঁ সীমান্তে বিএসএফ- এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
নওগাঁর সাপাহার সীমান্তে শনিবার সকালে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
নিহত যুবকের নাম জইবুর রহমান (২৮)। সে সাপাহার উপজেলার আইহাই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গের দািক্ষণ দিনাজপুর জেলার তপন থানা পুলিশ জইবুরের লাশ নিয়ে গেছে। বাংলাদেশ রাইফেলস- এর ২৮ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আব্দুল বাতেন জানান, জইবুর ভারত থেকে বাংলাদেশে আসার পথে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ফেরত আনার জন্যে বিডিআর সদস্যরা বিএসএফ- এর সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
