নিকোলাস বানর্স ঢাকা আসছেন না
মার্কিন আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস ঢাকা আসছেন না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়েছিল, বার্নস ১৭--১৮ জানুয়ারি ঢাকা আসতে পারেন।
এর আগে বাংলাদেশ এবং মার্কিন দূতাবাস ইঙ্গিত দিয়েছিল, ভারত সফরের আগে তিনি দুই দিনের জন্যে বাংলাদেশ সফরে আসতে পারেন।
যদিও বার্নস তার সফর পরিকল্পনার অংশ হিসেবে ১৬--২৫ জানুয়ারি যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সফর করবেন।
আমেরিকান সেন্টারের পরিচালক জনাথন কেবরা বিডিনিউজকে বলেন, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই মাসে তার বেশ কয়েকটি সফর থাকতে পারে।
