মানিকগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫
মানিকগঞ্জ সদর উপজেলার রৌয়াদহ গ্রামে শনিবার সকালে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১৫জন আহত হয়েছে।
পুলিশ জানায়, একটি জমি নিয়ে স্থানীয় সলিমুদ্দিনের সাথে রৌয়াদহ মাদ্রাসা কর্তৃপক্ষের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ জমিতে বাঁশের বেড়া নির্মান করতে গেলে জমির মালিক বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় গুরুতর আহত একজন মহিলাসহ চারজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
