২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিষ মেশানো খাবার খেয়ে ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলায় শুক্রবার রাতে বিষ মেশানো খাবার খেয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো নয়জন অসুস্থ্য হয়ে পড়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতরা হল- সোমা (৬), মনোয়ারা বেগম (৩৫) ও ফুল বানু (৬০)।

হাসপাতাল সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর পরিত্যক্ত একটি শীতকালীন ক্যাম্পে ময়দার মত বস্তু সংগ্রহ করে তা দিয়ে পিঠা বানিয়ে খাওয়ার পর তারা অসুস্থ্য হয়ে পড়ে।

এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১৩জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সেনা সদস্যরা শীতকালীন প্রশিক্ষণের জন্যে ক্যাম্পটি তৈরি করে এবং গত ৫ জানুয়ারি ওই বস্তু রেখেই চলে যায়।

এর আগে ১ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার খাগুরা গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় আটজনের মৃত্যু হয়।