দিনাজপুরে প্রচণ্ড শীতে শিশুসহ ৭ জনের মৃত্যু
দিনাজপুরে প্রচণ্ড শীতে দুজন শিশুসহ এ পর্যন্ত সাতজন মারা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মৃতরা হচ্ছে -বীরগঞ্জ থানার সুজালপুর গ্রামের পুলিনের নবজাতক শিশুপুত্র বাবু, বিরল থানার বিস্তর গ্রামের সুব্রত রায়ের আরেক নবজাতক পুত্র সুভা, মৃত ফকির মোহাম্মদের ছেলে খজির মোহাম্মদ (৪৫), সদর থানার সৈয়দপুর গ্রামের জমিরউদ্দিনের ছেলে আঃ রাজ্জাক (২৪), কালিতলা গ্রামের মৃত বসন্ত সরকারের ছেলে ফনি সরকার (২৫), মিশনরোড গ্রামের নফিউদ্দিনের ছেলে নূর ইসলাম (২৩) এবং গনেশতলা গ্রামের ইউসুফের পুত্র আবুল হাসান (৫৮)।
