কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইট বিলম্বিত
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কমপক্ষে ২০টি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে এবং ছেড়ে যেতে পারেনি।
জিয়া বিমানবন্দরের অনুসন্ধান বিভাগ জানায়, খারাপ আবহাওয়ার কারণে গত কয়েক দিন ধরে ফ্লাইট সিডিউল পুনঃনির্ধারণ করা হচ্ছে।
আন্তর্জাতিক ফ্লাইটসমূহের মধ্যে মাসকাট এয়ার শুক্রবার সকাল নয়টায় অবতরণ করতে না পেরে ব্যাংকক ফিরে গেছে এবং শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে।
কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট জিয়ায় অবতরণ করতে না পেরে চট্টগ্রাম ফিরে গেছে এবং শুক্রবার দুপুর ১টা ৩২ মিনিটে অবতরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মালয়েশিয়ান, ড্রাগন এবং গলফ এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট যথাক্রমে বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে, রাত ৯টা ১০ মিনিটে এবং শুক্রবার ভোর পৌণে তিনটায় অবতরণের কথা ছিল। কিন্তু কুয়াশার কারণে তা সম্ভব হয়নি।
এসব ফ্লাইটসমূহ যথাক্রমে শুক্রবার বিকাল ৫টা ৫০ মিনিটে, রাত ৭টা ৪০ মিনিটে এবং দুপুর ১টা ১১ মিনিটে অবতরণ করার কথা রয়েছে।
এদিকে কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের নয়টি এবং জিএমজি’র পাঁচটি অভ্যন্তরীণ ফ্লাইট ছেড়ে যেতে পারেনি।
এসব ফ্লাইটসমূহের মধ্যে দুইটি ফ্লাইট শুক্রবার সকাল ১০টা ৫৮ মিনিটে এবং অপরটি ১১টা ৪ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
