২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা তৈরির ঘটনায় চট্টগ্রামে ২ সাংবাদিক লাঞ্ছিত, আহত ১০

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে রোববার সকালে ভোটার তালিকা তৈরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ, দুই সাংবাদিক লাঞ্ছিত ও দশজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সাংবাদিকরা জানান, দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক কমল দে এবং সুপ্রভাত বাংলাদেশের নিজস্ব ফটোগ্রাফার অনুরূপ টিটু তালিকা প্রস্তুতকারীদের কাছে কাজের অনিয়ম নিয়ে প্রশ্ন করেেল বিএনপি কর্মীরা দুই সাংবাদিককে চড়--থাপ্পর ও ধাক্কা মারে।

এদিকে চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি আবুল হাশেম বক্করের উপস্থিতিতে রিয়াজউদ্দিন বাজারের শ্রমিক দলের কর্মী সেলিম সাংবাদিকদের লাঞ্ছিত করে।

রিয়াজউদ্দিন বাজারের আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু ব্যবসায়ীরা ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করলে বিএনপি কর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে ১০জন আহত হয়।

সাংবাদিক লাঞ্ছিত হওয়ার খবর পেয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল আলম, ভোরের কাগজের ব্যুরো প্রধান ওমর কায়সারসহ সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এর প্রতিবাদ জানান।

পরে সেলিম যুবদল সভাপতি আবুল হাশেম বক্করের মধ্যস্থতায় লাঞ্ছিত দুই সাংবাদিকের কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়।