প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান এলাকার উন্নয়নে কাজে লাগাতে হবে: রেডক্রিসেন্ট যুব ক্যাম্পের অনুষ্ঠানে তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান এলাকার উন্নয়নে কাজে লাগাতে হবে।
রোববার বিকেলে বগুড়া জেলা স্কুল মাঠে ৩ দিনব্যাপী দ্বিতীয় রাজশাহী বিভাগীয় রেড ক্রিসেন্ট যুব ক্যাম্পের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন--আল--রশিদ এমপি, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রেজাউল করিম বাদশা, রেড ক্রিসেন্টের হেড অব দ্যা ডেলিগেট (আইএসসি) সিলভা রতœা সিংহা, যুব ও স্বেচ্ছাসেবক ইনচার্জ ইমাম জাফর শিকদার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ রেজাউল বারী ডিনা, সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিকুল ইসলাম, আব্দুল মোমেন তালুকদার খোকা ও অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি।
এর আগে তারেক রহমান বগুড়া সার্কিট হাউস সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪৮টি চেকের মাধ্যমে দুই লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এর মধ্যে ১৫টি স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। অবশিষ্ট চেক মসজিদ ও মন্দিরে দেওয়া হয়।
