২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গাড়িতে ডাকাতি: অর্ধ লক্ষ টাকার মালামাল লুট, ৫ যাত্রী আহত

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও--ঈদগড় সড়কে থিমছড়ি এলাকায় রোববার সকালে চারটি যাত্রীবাহী গাড়িতে ডাকাতিতে প্রায় আর্ধ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে। এসময় ডাকাত দলের প্রহারে পাঁচজন যাত্রী আহত হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টায় ১২/১৪ জন ডাকাত উভয় দিক থেকে আসা যাত্রীবাহী একটি জিপ ও তিনটি বেবীটেক্সির গতিরোধ করে যাত্রীদের মেরে মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতদের প্রহারে আহত ব্যক্তিরা হচ্ছেন, মোহাম্মদ ইউনুছ (৩৫), জাফর আলম (৪০), সিরাজ উদ্দিন (২৫) ও নজির আহমদ (৩০)। অপর একজনের নাম জানা যায়নি।

জঙ্গলাকীর্ণ এ এলাকায় প্রায় প্রতিদিনই ছোট বড় ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ সড়কে সাধারণত পুলিশ টহল থাকলেও ওই সময় কোনো পুলিশ ছিল না বলে জানা যায়।