মেহেরপুর ও হবিগঞ্জে শীতে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু
মেহেরপুর ও হবিগঞ্জে প্রচন্ড শীতে তিন শিশুসহ কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে এ দুই জেলায় শীত জেঁকে বসায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশুরা শীতজনিত বিভিন্ন রোগে ভুগছে।
বিডিনিউজ মেহেরপুর প্রতিনিধি জানান, শনিবার রাতে মেহেরপুর সদর হাসপাতালে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, রানা (বয়স-৫দিন), লালবানু (বয়স-৫দিন), এরিনা (বয়স-২১দিন), বিলকিস (২১), মো:মনিরুজ্জামান (৪৫)।
এদিকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত খপুমিয়া ( বয়স-২৭ দিন) নামে অপর এক শিশুর মৃত্যু ঘটে।
