২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় একই পরিবারের ৪জনকে জবাই করে হত্যা

নওগাঁর মহাদেবপুর উপজেলার তাতারপুর বাটকাপাড়া গ্রামে শনিবার রাতে সন্ত্রাসীরা একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতরা হল- ফকির চাঁদ মণ্ডল (৪৫), তার স্ত্রী পপি রানী মণ্ডল (৩০), তাদের শিশু কন্যা বৃষ্টি রানী মণ্ডল (৫) ও শিশু পুত্র পাপ্পু (২)।

এলাকাবাসী সূত্র জানায়, তাদের সম্পত্তি আত্মসাৎ করতে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। শনিবার রাতের কোনও এক সময় সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

সকালে প্রতিবেশীরা ঘরের ভেতরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ নিহত ফকির চাঁদ মণ্ডলের বড় বোন শ্রী মতি মণ্ডল, বোনের ছেলে সঞ্জীব কুমার ও ভাতিজা অনিমেষকে আটক করেছে।

ফকির চাঁদ মণ্ডলের জমিজমা আত্মসাৎ করার জন্যে তার বোন, ভাগ্নে ও ভাতিজা নৃশংস এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।