২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে তিন জেএমবি সদস্য আটক

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রোববার ভোরে কোতয়ালি পুলিশ তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

আটককৃতরা হলো, শার্শা উপজেলার সোনাগাতি গ্রামের আনোয়ারুল হোসেন (২৮), ভাদুরি গ্রামের নুরুল ইসলাম (৪৫) এবং সোনাতনকাঠি গ্রামের আব্দুল হক (৩৫)। এরা জেএমবি’র প্রাথমিক সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, জেএমবি’র শার্শা--ঝিকরগাছা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মতিউর রহমান ওরফে মাসুদকে ৩১ ডিসেম্বর খুলনার দৌলতপুর থেকে আটক করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী ৬ ডিসেম্বর চারজনকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে ওই তিনজনকেও আটক করা হলো।