মুন্সীগঞ্জের বিসিক শিল্প নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জ সদরের মুক্তাপুরে বিসিক শিল্প নগরীতে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এবিসি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির একটি বড় অংশ পুড়ে গেছে।
শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ অগ্নিকাণ্ডের ঘটনায় ত্রিতল ভবনের নিচতলার ফ্যাক্টরির ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
স্থানীয় লোকজন ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেনারেটর চলা অবস্থায় বিদ্যুত চলে আসার পর শব্দ হয় এবং আগুন লেগে যায়।
