ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিশিয়া এ বুটেনিস
ম্যারি অ্যান পির্টার্স ও জেন অ্যাবেল কুনের পর বাংলাদেশে তৃতীয় মহিলা মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন প্যাট্রিশিয়া এ বুটেনিস।
মার্কিন প্রেসিডেন্ট জজ ডব্লিউ বুশ বাংলাদেশে তাদের ১২তম রাষ্ট্রদূত হিসেবে বুটেনিসকে মনোনয়োন দিতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজের এক ঘোষণায় উল্লেখ করা হয়।
বুটেনিস বর্তমানে পাকিস্তানে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ হিসেবে কর্মরত আছেন।
২০০৫ সালের ২ জুলাই রাষ্ট্রদূত হ্যারি কে টমাস চলে যাওয়ার পর থেকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এ পদটি শূন্য রয়েছে।
বতর্মানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাস ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
জেন অ্যাবেল কুন ১৯৮১ সালের ৩০ জুন থেকে ১৯৮৪ সালের ৩ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। ম্যারি অ্যান পিটার্স দায়িত্ব পালন করেন ২০০০ সালের ২৬ জুলাই থেকে ২০০৩ এর ১০ জুলাই পর্যন্ত।
