নীলফামারীতে ছাত্রদলের দুই গ্রুপের সশস্ত্র সংঘর্ষ
নীলফামারীর হাজী মহসীন সড়কে রোববার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্র“পের সশস্ত্র সংঘর্ষে পুলিশসহ সাতজন আহত হয়।
জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি এবং টেন্ডার, চাঁদাবাজিসহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদের জের ধরে এই সংঘর্ষ বাঁধে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ছাত্রদলের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা ও পৌর ছাত্রদলের পৃথক দ’ুটি মিছিল বের হয়। মিছিল দু’টি মুখোমুখি হলে ওই সংঘর্ষ শুরু হয়।
পুলিশ মাঝখানে ব্যারিকেড দিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এসময় এএসআই মিজান ও এমএসআই শহীদসহ উভয় গ্র“পের অনেকেই আহত হয়। আহতদের মধ্যে আব্দুল্লাহ, বিপ্লব ও রোমান নামে তিনজনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর গোটা শহরে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
