নওগাঁয় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নওগাঁ সদর উপজেলার আন্ধারকোটা গ্রামের একটি ডোবা থেকে রোববার পুলিশ নয়ন নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় দড়ি পেঁচানো এবং পাঁজরে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নওগাঁ, জানুয়ারি ১ (বিডিনিউজ)- নিহত নয়ন একই উপজেলার সরধুকল গ্রামের বাদেশ আলীর পুত্র।
পুলিশ জানায়, মদ খাওয়া নিয়ে বিরোধের জের ধরে নয়নকে তার মাদকাসক্ত বন্ধুরা খুন করে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠায়।
