২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কারণে কলেজের নির্বাচনী পরীক্ষা পণ্ড

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার বগুড়ার ধুনট ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী (টেষ্ট) পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এ ঘটনায় সাধারণ অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিভাবকরা জানান, দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা, ভূগোল, রসায়ন ও দর্শণ পরীক্ষা রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগেই কলেজ ছাত্রদলের সভাপতি প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে অংশ নিতে দলীয় ছাড়াও সাধারণ ছাত্রছাত্রীদের উপর চাপ সৃষ্টি করে।

বিক্ষুব্ধ অভিভাবকরা আরও জানান, পরীক্ষা বন্ধ করে পরীক্ষার্থীদের ছুটি দেয়ার জন্য ছাত্রদল সভাপতি কলেজ উপাধ্যক্ষের উপর চাপ সৃষ্টি করে ।

এ ব্যাপারে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক আল হেলাল জানান, অধ্যক্ষ ঢাকায় রয়েছেন, উপাধ্যক্ষ কলেজে থাকতে কোন মন্তব্য করা ঠিক হবে না।

কলেজের উপাধ্যক্ষ আমজাদ হেসেন এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান।

কলেজ শাখার ছাত্রদল সভাপতি রঞ্জু বিডিনিউজকে জানান, পরীক্ষা বন্ধে কোন চাপ সৃষ্টি করা হয়নি।

তিনি আরও জানান, যারা ছাত্রদল করে তারাই কেবল র‌্যালীতে অংশ নেয়।

এছাড়া তিনি পরীক্ষা বন্ধের বিষয়ে অবহিত নন বলে জানান।