২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১৭ আগস্ট বোমা হামলা মামলার চার্জশিট দাখিল

সাড়ে চার মাস পর পটুয়াখালীতে ১৭ আগস্ট বোমা হামলা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। সোমবার বিকেলে থানার এসআই আবুল হোসেন তদন্ত শেষে কোর্টে এ চার্জশীট দাখিল করেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

মামলায় গ্রেপ্তারকৃত জেএমবি কমান্ডার হাফেজ আল আমীন (৩১) ওরফে মিন্টু ও হাফেজ মোস্তফা হাসান (২৮)সহ চার জনকে আসামি করা হয়। অপর দু’জন আসামি পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, এ মামলার অভিযুক্ত সকল আসামির বাড়ি বরগুনায়। জেআইসি ও পুলিশের ১২ দিনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যরা পটুয়াখালী শহরে বোমা হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে।