বুয়েটের ৯ম কনভেনশন মঙ্গলবার: সনদ গ্রহণ করবেন ৯৩৪ জন শিক্ষার্থী
তিনজন পিএইচডি ডিগ্রিপ্রাপ্তসহ ৯৩৪ জন শিক্ষার্থী মঙ্গলবার বুয়েটের ৯ম কনভেশনে সনদপত্র গ্রহণ করবেন।
জাতীয়/শিক্ষা
বিএন-২৩
বুয়েট-কনভেনশন
বুয়েটের ৯ম কনভেনশন মঙ্গলবার: সনদ গ্রহণ করবেন ৯৩৪ জন শিক্ষার্থী
ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ)Ñ তিনজন পিএইচডি ডিগ্রিপ্রাপ্তসহ ৯৩৪ জন শিক্ষার্থী মঙ্গলবার বুয়েটের ৯ম কনভেশনে সনদপত্র গ্রহণ করবেন।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চ্যান্সেলর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কনভেনশনে শিক্ষার্থীদের সনদ বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এমডি আলী মুর্তজা কনভেনশনে উপস্থিত থাকবেন।
কনভেনশনে এ বছর তিন শিক্ষার্থী পিএইচডি, ১৪২ শিক্ষার্থী স্নাতকোত্তর ও ৭৮৯ শিক্ষার্থী স্নাতক সনদ গ্রহণ করবেন এবং সেরা স্নাতককে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকও প্রদান করা হবে।
স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৩ সালে বুয়েটের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদের কাছ থেকে দুই হাজার ২২৪ শিক্ষার্থী স্নাতক এবং ৩৯ শিক্ষার্থী স্নাতকোত্তর সনদ গ্রহণ করেন।
এ পর্যন্ত মোট আটটি কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। বাকি কনভেনশনগুলো ১৯৭৬, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৭, ২০০১, ২০০৪ ও ২০০৫ সালে অনুষ্ঠিত হয়।
প্রথম কনভেনশন থেকে এ পর্যন্ত মোট ৩৮ জন শিক্ষার্থী পিএইচডি, ১ হাজার ৭০৭ জন স্নাতকোত্তর এবং ১৭ হাজার ২৩৮ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি লাভ করেন।
বিডিনিউজ/কেএইচ/এসএ/এমজেড/ ১৮০৮ ঘ.
