২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

গাজীপুর সদরের দক্ষিণ খাইলকুর এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে এক অজ্ঞাত যুবকের করুণ মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

রোববার রাতের কোনও এক সময়ে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে এলাকাবাসী ৩৩ কেভির লাইনে ওই যুবককে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।