সিপিবির সমাবেশে হামলার নিন্দা জানিয়েছেন জেপি চেয়ারম্যান ও মহাসচিব
জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং মহাসচিব শেখ শহিদুল ইসলাম রোব্বার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থকদের হামলার গভীর নিন্দা জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে সোমবার তারা বলেন, রোব্বারের হামলায় একজন নিহত ও সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খানসহ অর্ধশতাধিক আহত হওয়ায় আমরা তীব্র নিন্দা জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এধরনের রাজনৈতিক সহিংসতা গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করেছে এবং একটি মূল্যবান প্রাণকে আমাদের হারাতে হয়েছে।
নেতারা নিহতের রুহের মাগফেরাত কামনা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন।
