জয়পুরহাটে জেএমবি সন্দেহে ১ জন গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই থানা পুলিশ মঙ্গলবার ভোরে জেএমবি সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সদস্যের নাম সামছুল আলম (৩৫)। সে বামনগ্রামের ফছির উদ্দীনের পুত্র।
পুলিশ জানায়, সদর উপজেলার বামনগ্রামে অভিযান চালিয়ে সামছুলকে গ্রেপ্তার করে।
সামছুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ নিয়ে জয়পুরহাটে ৫৮ জন সন্দেহভাজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হলো।
