২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ জন পুলিশ এবং র‌্যাব কর্মকর্তাকে বিপিএম এবং পিপিএম পুরস্কার দেওয়া হবে

আগামী বুধবার ৫০ জন পুলিশ এবং র‌্যাব কর্মকর্তাকে এবারের বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পুরস্কারে ভূষিত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

গত এক বছরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এবং র‌্যাবের সাফল্যের উপর ভিত্তি করে আসন্ন পুলিশ সপ্তাহে এই পুরস্কার দেয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

মূলতঃ জঙ্গী ও চরমপন্থী দমনে সংশ্লিষ্ট বাহিনীর সাফল্যের ওপর ভিত্তি করে এবারের পুরস্কার দেওয়া হচ্ছে। চরমপন্থী নির্মূলে পরিচালিত অভিযানসমূহে ব্যাপক সংখ্যক সন্ত্রাসী ‘ক্রসফায়ারে’ নিহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।