২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি

ফরিদপুরে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ৩৬ ঘন্টায় ১১২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফরিদপুর শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 09:06 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম সূত্র জানায়, সোম ও মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘন্টায় মোট ১১২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে।

এদিকে ১১ দিন পেরিয়ে গেলেও কি কারণে আকস্মিক এ ডায়রিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তার কারণ জানা যায়নি।

এ ব্যপারে জেলা সিভিল সার্জন ডাঃ এসএম আবুল খায়ের মিয়া বিডিনিউজকে জানান, রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথু জানান, বুয়েট থেকে পানি পরীক্ষার রিপোর্ট বুধবার পাওয়া যেতে পারে।