২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ১০

ফেনীর ছাগলনাইয়ায় মোটর সাইকেল ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে বুধবার বৃদ্ধ এক ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে ছাগলনাইয়ার নিজপানুয়া এলাকায় মটর সাইকেল ও একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে টেম্পোটি উল্টে যায়। এতে মরণ পাল (৬০) নামে ওই বৃদ্ধ নিহত এবং কমপক্ষে দশ জন আহত হয়।

আহতদের মধ্যে সেলিম (২০), জাহাঙ্গীর (২৫), জাহাঙ্গীর (২৩), আবদুর রহিম (৩২), জসিম উদ্দিন (৪০), মহিউদ্দিন (৩২) এবং ছেরাজুল হক (৫০)কে ছাগলনাইয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা নিজপানুয়া, জঙ্গলমিয়া ও হিছাছড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।