চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের ঘেরাও কর্মসূচিতে পুলিশের গুলি ও রাবার বুলেটে আহত ৪০
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পূর্ব নির্ধারিত ঘেরাও কর্মসুচিতে বুধবার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি ও রাবার বুলেটে কমপক্ষে ৪০জন আহত হয়েছে।
পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ মিটার ভাড়া ও ন্যুনতম চার্জ প্রত্যাহার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এই ঘেরাও কর্মসূচির আহ্বান করে।
হামলায় আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনকে আশংকাজনক অবস্থায় রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাবার বুলেটে আহত ২৩ জনকে শিবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
