শ্রীমঙ্গলে গ্রীড সাব স্টেশনে আনসারদের বেঁধে রেখে ডাকাতি
শ্রীমঙ্গলে বিদ্যুৎ এর গ্রীড সাব স্টেশনে মঙ্গলবার রাতে অস্ত্রের মুখে ১০ আনসারকে বেঁধে রেখে লুটপাট চালিয়েছে একদল ডাকাত।
এসময় ডাকাতরা গ্রীড সাব স্টেশনের কন্ট্রোল রুম, কোয়ার্টার ও আনসার ব্যারাকে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে রেখে বেতনের টাকা সহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতিকালে সাব স্টেশনের স্টাফদের বেধড়ক মারপিট করা হয়। ডাকাতদের দায়ের আঘাতে সুমন নামে এক স্টাফের ছোট ভাই আহত হয়।
উপকেন্দ্রের সহকারী ব্যাবস্থাপক মৃনাল কান্তি দাশ জানান, ডাকাতরা ঈদ বোনাস ও বেতনের নগদ ৩৯ হাজার টাকা, ৮টি মোবাইল সেট, ভিসিডি, চার্জলাইট ও শীতকালীন বস্ত্র সহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।
