২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সরকারি কর্মচারীর মিথ্যা পরিচয়ে ভোটার

সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে শিক্ষক ও সরকারী কর্মচারীর মিথ্যা পরিচয়ে ভোটার তথ্য সংগ্রহকারী বিএনপি কর্মী, সমর্থকরা গতকালও তাদের দায়িত্ব পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 10:16 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

 মিথ্যা পরিচয়ে এই কাজে তাদের নিয়োগকারীদের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি তাদের এই কাজ থেকে বিরত রাখতেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।

তবে বাগেরহাট সদর উপজেলার ভোটার তালিকা প্রণয়ন কাজের প্রধান সমন্বয়কারী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনা সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঐ ইউনিয়নের সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার ও বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল ইসলাম গতকাল বুধবার সারাদিন দাপ্তরিক কাজে অফিসের বাইরে থাকায় তার সাথে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নে শিক্ষক ও সরকারী কর্মচারীর মিথ্যা পরিচয়ে অন্তত ১০ জন বিএনপি নেতা কর্মী ভোটার তথ্য সংগ্রহ ও সনাক্তকারীর কাজ করছেন মর্মে গতকাল বুধবার একটি বাংলা দৈনিকে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়।