ভৈরবে সড়ক দুর্ঘটনায় আহত ২০
ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরবে সকাল সাড়ে নয়টায় ঈশা খাঁ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
রাস্তার পাশের একটি জুতা ফ্যাক্টরির ¯তূপীকৃত বর্জ্যে কে বা কারা আগুন ধরিয়ে দিলে রাস্তাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এর ফলে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
তবে দুটি যানবাহনই নিয়ন্ত্রিত গতিতে চলায় যাত্রীরা প্রাণহানি ও গুরুতর জখমের হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে।
ভৈরব থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভম হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়ে এসেছে।
আহতদের ভৈরব থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
