পৌর চেয়ারম্যানকে হত্যার হুমকি : যশোরে দুই জেমবি নেতা গ্রেপ্তার
যশোরের কেশবপুর পৌরসভা চেয়ারম্যান এবং কেশবপুর উপজেলা শাখার বিএনপি নেতা আব্দুস সামাদ বিশ্বাসকে বৃহস্পতিবার হত্যার হুমকি দিয়েছে জেএমবি।
পুলিশ জানায়, হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত জেএমবি সদস্যের একটি চিঠির তার কার্যালয়ে পাঠানো হয়। ধারনা করা হচ্ছে যশোর থেকে জঙ্গি সদস্যকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশকে সহায়তা করায় তাকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে।
এদিকে যশোর কোতোয়ালী পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে বুধবার আলাউদ্দিন এবং আকরামুজ্জামান নামে দুই জনকে জঙ্গি সন্দেহে যশোর জেলার অভয়নগরের বিহাগদি গ্রাম থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই জঙ্গি সদস্যকে যশোরের প্রথম শ্রেণীর মেজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
কোতোয়ালী পুলিশ একই রাতে আওয়ামী লীগ নেতার বাসা থেকে কালো মিন্টু নামের ডাকাত দলের সেকেন্ড-ইন-কমান্ড নেতাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
