আরব আমিরাতের প্রধানমন্ত্রীর মৃত্যুতে খোলা শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মাকতুম বিন রশিদ আল-মাকতুমের মৃত্যুতে প্রেক্ষিতে ঢাকায় আমিরাত দূতাবাসে খোলা শোক বইয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন।
শোক বার্তায় পররাষ্ট্র মন্ত্রী বলেন, শেখ মাকতুম বিন রশিদ আল-মাকতুম আমিরাতের পাশাপাশি ইসলামী বিশ্বের মহান নেতা ছিলেন।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও ইসলামী বিশ্বের প্রতি শেখ মাকতুমের অবদান তাঁর বন্ধু ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধাভরে বহুদিন স্মরণ করবে। তাঁর মৃত্যৃতে আমরা, বাংলাদেশীরা একজন ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম ব্যক্তিকে হারিয়েছি।
ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত খালফান বাত্তাল আলী আল-মানসুরি শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।
