মাদারীপুর ট্রাকের চাপায় শিশু নিহত
মাদারীপুর বৃহস্পতিবার সন্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসনা (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
মাদারীপুর শিবচর উপজেলার ভাঙ্গা-মাওয়া সড়কের হাজী শরীয়তুল্লাহ সেতুর কাছে বৃহস্পতিবার সন্ধায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু হাসনা নিহত হয়।
হাসনা সন্নাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইউনুছ মুন্সীর মেয়ে।
