২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় ভবন ধসের ঘটনায় কোনো বাংলাদেশী হতাহতের খবর পাওয়া যায়নি: রাষ্ট্রদূত

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) এসএম ইকরামুল হক বলেছেন, যতদূর জানা গেছে মক্কায় বৃহস্পতিবার হাজীদের আবাসিক ভবন ধসের ঘটনায় বাংলাদেশী কোনো হাজী হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সৌদি আরব থেকে মোবাইল ফোনে তিনি বিডিনিউজকে বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা আমাদের হজ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ঘটনায় বাংলাদেশী কোনো হাজী হতাহত হয়নি বলে তারা জানিয়েছেন।

ঢাকায় হজ তথ্য কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, ঘটনার পরপরই বাংলাদেশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

তিনি বিডিনিউজকে বলেন, সৌদি পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। তবে এখন পর্যন্ত হতাহতের মধ্যে বাংলাদেশী কোনো হাজী থাকার খবর তারা পাননি।

মক্কায় বৃহস্পতিবার হাজীদের একটি আবাসিক ভবন ধসে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে মূলত ইন্দোনেশিয়া ও তিউনিসিয়ার হাজীরা অবস্থান করছিলেন বলে জানায় বিভিন্ন বার্তা সংস্থা।