মক্কায় বহুতল ভবন ধ্বস: এখন পর্যন্ত বাংলাদেশী হতাহতের তথ্য নেই
সৌদি আরবের মক্কায় একটি বহুতল ভবন ধ্বসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত সরকার কোনো বাংলাদেশীর হতাহতের খবর পায়নি।
বাংলাদেশের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে মক্কায় টেলিফোনে এবং ইন্টারনেটে যোগাযোগ রাখা হচ্ছে।
হজ্ব কর্মকর্তা আবি আব্দুল্লাহ বিডিনিউজকে বলেন, ‘আমরা সার্বক্ষণিকভাবে মক্কায় যোগাযোগ রাখছি। সেখানের বিভিন্ন হাসপাতাল ঘুরে কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, এখনো কোনো বাংলাদেশী হতাহতের খবর পাওয়া যায়নি।’
বৃহস্পতিবার মক্কায় একটি বহুতল বাণিজ্যিক ভবন ধ্বসে পড়লে কমপক্ষে ২০ জন নিহত ও ৫৯ জন আহত হয়।
এদিকে মক্কা থেকে পাঠানো চ্যানেল আই - এর এক খবরে বলা হয়, ভবন ধ্বসে পড়ার ঘটনায় দুই বাংলাদেশীর লাশ সনাক্ত করা হয়েছে।
চ্যানেল আই - এর রিপোর্টে নিহতদের সাতকানিয়ার বাসিন্দা ফারুক এবং জয়নাল বলে উল্লেখ করা হয়।
