২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সম্পর্কে নতুন ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা লাভে সারা বিশ্বের শিক্ষার্থীদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে এক নতুন প্রকাশনা পাওয়া যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ)- যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা লাভে সারা বিশ্বের শিক্ষার্থীদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে এক নতুন প্রকাশনা পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কিত ওই ইলেকট্রনিক প্রকাশনা  www.usinfo.state.gov/journals/itsv/1105/ijse/ijsell05.htm ওয়েবসাইট এ পাওয়া যাবে।

এ ওয়েবসাইটে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নমুনা, শিক্ষা ব্যয়, ক্যাম্পাসের জীবনযাত্রা, আর্থিক সহায়তার সম্ভাব্য উৎস, সরকারি স্বীকৃতি এবং গ্রেডিং পদ্ধতির মত বিষয়গুলো সম্পর্কে তথ্য রয়েছে।

প্রকাশনাটি কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশে যুক্তরাষ্ট্রে শিক্ষা গ্রহণে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ ব্যাপক তথ্যে সমৃদ্ধ।