২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মুলাদি থেকে ১১টি ককটেল উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) একটি দল শুক্রবার সকালে বরিশালের মুলাদি উপজেলার গাছুয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে ১১টি ককটেল উদ্ধার করেছে। এসময় তারা জিজ্ঞাসাবাদের জন্যে তিনজনকে আটক করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 04:31 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এলাকাবাসী সূত্র জানায়, মুলাদি উপজেলার গাছুয়া ইউনিয়নের উত্তর গাছুয়া গ্রামের রেজাউল শুক্রবার সকালে তার বাড়ির পাশে ককটেল পড়ে থাকতে দেখে র‌্যাবকে অবহিত করলে র‌্যাব-৮ এর একটি দল সেখানে উপস্থিত হয়ে ককটেলগুলো উদ্ধার করে।

র‌্যাব-৮ জিজ্ঞাসাবাদের জন্যে রেজাউল সর্দার, নুরু মেম্বার ও সালাম মুন্সী নামের তিন ব্যক্তিকে আটক করে বরিশাল র‌্যাব কার্যালয়ে নিয়ে গেছে।