বগুড়ায় র্যাবের অভিযানে প্রাচীন সীমান্ত পিলারসহ একজন গ্রেফতার
র্যাব বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে ১৮৮ বছরের প্রাচীন একটি মূল্যবান ধাতব সীমান্ত পিলার উদ্ধার করেছে।
এ সময় ওই বাড়ি থেকে রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এরআগে র্যাব বগুড়া থেকে কথিত ৫০০ কোটি টাকার হীরক খন্ড, সোনার মূর্তি, সাপের বিষ উদ্ধার করে।
র্যব সূত্র জানায়, র্যাব - ৫ কর্মকর্তারা কিছুদিন আগে গোপনে খবর পেয়ে পিলারটি উদ্ধারের জন্য সোর্স নিয়োগ করে। প্রায় ২০ কেজি ওজনের ও আড়াই ফুট উচ্চতার কালো রঙের ওই পিলারের গায়ে ইংরেজিতে খোদাই করা গ্রেট বিট্রেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানী, এফসিসি ৫০০, জি৩.বি.৬.এন.৮, ১৮১৮ লেখা রয়েছে।
র্যাব সদস্যরা শুক্রবার সকালে আটক রেজাউল করিমকে পিলারসহ শাজাহানপুর থানায় সোপর্দ করে এ ব্যাপারে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রেজাউল করিম আন্তর্জাতিক চোরাকারবারী দলের সদস্য বলে সংশ্লিষ্টদের ধারণা।
