২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশ ফাঁড়িতে বোমা হামলার ঘটনায় ২ পুলিশ সাসপেন্ড

খুলনা মহানগরীর শিরোমনি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসীদের বোমা হামালার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সার্জেন্ট মশিউর রহমান এবং কনস্টেবল জাফরুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি রাত ১টায় মহনগরীর শিরোমনি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার আদেশে ওই দুই পুলিশ সদস্যকে শুক্রবার সাসপেন্ড করা হয়।

এদিকে, পুলিশ ফাঁড়িতে এবং দু’জন জাতীয় পার্টির নেতার ওপর বোমা হামলার ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।