জাবিসাস-এর নতুন কমিটি নির্বাচিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ২০০৬ সালের নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বৃহস্পতিবার এস.এম নূরুজ্জামান (মানবজমিন) এবং গাজী শাহ আলম (বাংলাবাজার পত্রিকা) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে হালিম জাহাঙ্গীর (দিনকাল), যুগ্ম-সম্পাদক পদে আমিনূর রহমান রাসেল (বিডিনিউজ), কোষাধ্যক্ষ পদে খায়রুল হাসান মুন্না (বাসস) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মোহম্মদ সাদিকুল ইসলাম (ভোরের ডাক) নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে যথাক্রমে গোলাম রব্বানী বিকাশ (ইনকিলাব), রফিকুল ইসলাম অলক (সংবাদ) এবং লিটন মিয়া শিশির (খবরপত্র) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। তাকে সহযোগিতা করেন ফার্মাসি বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার টিটু এবং জনসংযোগ অফিসের উপ-পরিচালক সালাম সাকলায়েন।
উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, জাবিসাসের উপদেষ্টা দর্শণ বিভাগের সভাপতি মোহাম্মদ কমরুল আহসান, প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান এবং বিগত কমিটির সভাপতি হাদিউজ্জামান সৌরভ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ অপূর্ব সহ সকল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন নতুন নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
