২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেলকূপি সীমান্তে গত বুধবার বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক সেলিমের (২৮) লাশ তারা বৃহস্পতিবার রাথে ফেরত দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বৃহস্পতিবার সকালে তেলকূপি সীমান্তের ওপারে ভারতীয় অংশে বিডিআর বিএসএফ’র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ রাত সাড়ে ৯ টায় সোনামসজিদ এলসি স্টেশন দিয়ে সেলিমের লাশ বিডিআরের কাছে ফেরত দেয়।

৬ নং রাইফেলস ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সারোয়ার সেলিম লাশ ফেরত পাওয়ার কথা স্বীকার করেন এবং জানান, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।