২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান

সিলেটে গ্রেপ্তারকৃত জেএমবি কর্মী মহসীন খান শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দীতে মহসীন খান জানায়, সিলেট জেলা জজকোর্ট প্রাঙ্গন এবং এডিএম অফিসে বোমা হামলার সাথে সে জড়িত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

জৈন্তাপুর থেকে মহসীন খানকে ২৫ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। পরে ৫ দিনের রিমান্ড শুরু হওয়ার দ্বিতীয় দিনে সে এ জবানবন্দী প্রদান করে। মহসীন খান জানায়, সংগঠনের নির্দেশে সে ও তার তিন সহযোগী দুপ্রুপে ভাগ হয়ে নির্ধারিত জায়গায় বোমা ফেলে রাখে। মহসীন খান আরও জানায়, মাস্টার আবদুল হাই এবং তার এক সহযোগী আম্বরখান এলাকায় বোমা ফেলেছিল। বর্তমানে মাস্টার আবদুল হাই পলাতক আছে।

মহসীন খান আরও জানান, ২০০০ সালে কুমিল্লার বুড়িচংয়ে থাকাকালে একটি মসজিদে ইমামতি করতো। সেসময় মহসীন জেএমবির সাথে যুক্ত হয়। ২০০৪ সাল থেকে মহসীন খান মোহাম্মদিয়া সালাতিয়া মাদ্রাসায় শিক্ষকতা করে আসছে।