২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদভানির সাথে শেখ হাসিনার বৈঠক: নিরাপত্তার বিষয়টি প্রধান্য পেয়েছে

ভারত সফররত জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ভারতের বিরোধী দলের নেতা লাল কৃষ্ণ আদভানির সাথে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

রাশেদ চৌধুরী,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এলকে আদভানির পৃথ্বীরাজ রোডের বাসভবনে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ২৫ মিনিটে শুরু হয়ে ৪০ মিনিট ধরে চলে এ বৈঠক।

সূত্র জানায়, বৈঠকে আদভানি সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরেন এবং জঙ্গি হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, মুলতঃ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

আদভানিকে উদ্ধৃত করে একটি সূত্র জানায়, আদভানি মুলত ভারতের নিরাপত্তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেন।

আদভানি বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা না ভেবেই সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করার রীতি।

বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং সোহেল তাজ এমপি।

বিকেলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাত করার কথা রয়েছে। তবে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংয়ের সঙ্গে শেখ হাসিনার যে সৌজন্য বৈঠক করার কথা ছিল তা পরিবর্তন করে শনিবার বিকেলে নিয়ে যাওয়া হয়েছে।