ডিমলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
জেলার ডিমলায় ৩০ হাজার টাকা যৌতুকের দাবিতে শাপলা বেগম নামে অষ্টাদশী এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বালাপাড়া ইউনিয়নের আফসার আলী খয়দারের পুত্র আবু বক্কর সিদ্দিক তাকে পিটিয়ে হত্যার পর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
