সিরাজগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, আহত ৩০
সিরাজগঞ্জ সরকারি কলেজে বৃহস্পতিবার ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কলেজের জিএস ও ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম সজলসহ ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ কমিটি গঠন করার উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাসে সমবেত হলে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক সময় দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে আরও রয়েছেন, ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, কলেজ কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, যুগ্নআহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, আলমগীর হোসেন প্রমুখ।
আহতদের মধ্যে সাতজনকে শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
