এইচএসসিতে বৃহত্তর রংপুর-দিনাজপুরের ৯ কলেজ থেকে কেউ পাশ করেনি
এইচএসসি পরীক্ষার ফলাফলে বৃহত্তর রংপুর-দিনাজপুর জেলার নয়টি কলেজ থেকে কেউ পাশ করেনি।
জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার তাসবিলপুর কলেজ থেকে দু’জন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরপুর হাট মহিলা কলেজ থেকে একজন, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শিল্পনগরী কলেজ ও গবেষণা কেন্দ্র থেকে একজন, ফুলছড়ির উফাখালী মডেল কলেজ থেকে একজন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার হযরত ফাতেমা (রা.) বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন এবং ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর মহিলা মহিলা আদর্শ কলেজ থেকে পাঁচজন, বোর্ড হাই আদর্শ কলেজ থেকে দু’জন, খনিশীর আইডিয়াল কলেজ থেকে তিনজন, পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের কেউই পাশ করেনি। পাশ না করা এসব কলেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
