২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় আইনজীবীসহ ৩ জনের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ সিলেটের একটি হত্যা মামলায় একজন আইনজীবীসহ ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড প্রদান করেছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বুধবার জেলা ও দায়রা জজ মো: শহীদুল্লাহ এ রায় দেন।

মামলার একজন আসামী সিলেট কোর্টে আইন পেশায় যুক্ত থাকায় বাদী পক্ষ সেখানে ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে-এই আশংকায় হাইকোর্টে রিট আবেদন করলে কোর্ট মামলাটি মৌলভীবাজার কোর্টে স্থানান্তরের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, সিলেট শহরে শিবগঞ্জ এলাকায় রাস্তা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধের জের ধরে ১৯৯৬ সালের ১ জানুয়ারি এসএম কাশিম আলী, ইস্কান্দর আলী, তজমুল আলী, শাকিল আহমদ ও আদিল আহমদ চাকু দিয়ে খলিলুর রহমানকে আহত করে। আহত খলিল ওই দিন রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই আবদুল আহাদ সিলেট কতোয়ালী থানায় মামলা দায়ের করেন।