২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওঁগায় স’ মিলের করাতে দ্বি খন্ডিত হয়ে শ্রমিক নিহত

নওঁগা শহরে বাঙ্গবাড়িয়া এলাকায় স’ মিলের করাতে দ্বি খন্ডিত হয়ে মারা গেছে মিলের শ্রমিক আবদুল মালেক (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওঁগা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বুধবার সকালে বাঙ্গাবাড়িয়ার খাজেমউদ্দিনের স’ মিলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স’ মিলের শ্রমিক আবদুল মালেক কাঠ চেলাই করার সময় তার গলার গামছা মিলের করাতে আটকে যায়। নিমিশেই করাতের ব্লেডে মালেকের বা হাত ও গলা কেটে দ্বি খন্ডিত হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত মালেক নওঁগা সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নিরু সরদারের ছেলে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।