২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা ও সন্তানকে জখম করে এক ব্যক্তি হাজতে

চট্টগ্রামের বাঁশখালীতে এক ব্যক্তি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা ও পুত্রকে জখম করে এখন হাজতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

দুই শিশু কন্যাকে পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় এ ব্যক্তিকে জনতা ধরে পুলিশে দিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাঁশখালীর ছনুয়া গ্রামের লবন শ্রমিক তোফায়েল আহমদ পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রোকেয়া বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাদের ১৪ বছরের ছেলে শহীদুল করিম মাকে উদ্ধার করতে এলে তোফায়েল তাকেও কুপিয়ে জখম করে।

এরপর তোফায়েল তার দুই শিশু কন্যা জেসমিন (৭) ও নাহিদাকে (৫) পার্শ্ববর্তী পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে।

গুরুতর আহত দু’জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রোকেয়া মারা যায়। শহীদ বর্তমানে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।