২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা

বরিশাল বিদ্যুৎ বোর্ড আদালত ঝালকাঠির আব্দুল মালেক হাওলাদার নামে এক মৃত ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

পুলিশ মঙ্গলবার ওই নির্দেশ পালন করতে গিয়ে দেখেন, মামলা দায়েরের আগেই অভিযুক্তের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি শহরতলির বিকনার আব্দুল মালেক এ বছরের ২৬ জানুয়ারি মারা গেছেন।

তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনের ৪০/৪৯ ধারায় মামলা (সিআর ১৩৩/০৫) হওয়ার পরে বিদুৎ বোর্ড আদালত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করে।